ads
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালাল বিমানবন্দরে চার্জার ফ্যানের ভেতর মিললো দেড় কোটি টাকার স্বর্ণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৬০ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি স্বর্ণের বারসহ বাহরাইনফেরত এক যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। গ্রেফতার যাত্রীর নাম শফিকুল ইসলাম।

জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় গ্লফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন প্রবাসী শফিকুল। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার লাগেজ স্ক্যান করা হয়। ভেতরে ইলেকট্রিক ফ্যানের মধ্যে স্বর্ণের ইমেজ পাওয়া যায়। পরে লাগেজ খুলে ফ্যানের ব্যাটারির মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

সাজ্জাদ হোসেন জানান, জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় শফিকুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102