ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালাল বিমানবন্দরে ৬কেজি স্বর্ণসহ সৌদি ফেরত এক যাত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৮ বার পঠিত

অদ্য ১৭/০৭/২০২১ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কমিশনার, কাস্টম হাউস, ঢাকা এর নিকট আসা এক গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্স SV 804 ( অবতরণ রাত ১১:২৯ তারিখ: ১৬/০৭/২০২১) ফ্লাইট হতে সৌদি আরব ফেরত একজন যাত্রীর নিকট হতে ৬.০৩০ কেজি স্বর্ণ আটক করেছে কাস্টম হাউস , ঢাকা এর প্রিভেন্টিভ টিম।

গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেনটিভ টীম বিমান বন্দরের বিভিন্ন স্হানে সতর্ক অবস্হান নেয়।

এক পর্যায়ে বিমানের অভ্যন্তরে প্রবেশ করে সীট নং 48 E হতে যাত্রী জনাব রাকিবুল হাসান কে তার আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করে গ্রীণ চ্যানেলে নিয়ে আসা হয়।

পরবর্তীতে গ্রীণ চ্যানেলে বিভিন্ন সংস্হার উপস্হিতি তে আটককৃত যাত্রীর সাথে থাকা কালো রং এর একটি হ্যান্ড ব্যাগের ভেতর হতে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্হায় ৫২ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটককৃত স্বর্ণ

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম রাকিবুল হাসান, জেলা কুমিল্লা।

সৌদি এয়ারপোর্টে এক লোক তার কাছে উক্ত গোল্ডবার সমূহ হস্তান্তর করে। শাহজালালে আসার পরে কেউ একজন ফোন করে বর্ণিত গোল্ডবার সমূহ রিসিভ করবে বলে তিনি জানান।

আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪ (চার) কোটি টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্হা নেয়া হবে।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যাত্রী কে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102