হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬৮ গ্রাম স্বর্ণসহ মো. সালেহ আহমেদ নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্ট টিমের একটি দল।
শনিবার সকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানায়, সকাল আটটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঢাকা কাস্টমস হাউজের কমিশনারের কাছে একটি খবর আসে দুবাই থেকে স্বর্ণ নিয়ে এক যাত্রী আসছে। পরে সকাল আটার দিকে ইউ এস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩৪২ নম্বর একটি ফ্লাইট অবতরণ করলে দুবাই ফেরত সালেহ আহমেদ নামের একজন যাত্রীর রেকটাম ও হাত ব্যাগ থেকে ৫০০ গ্রাম স্বর্ণ (রেকটাম থেকে দুইটি বার ১৭২ গ্রাম , হাত ব্যাগ থেকে দুইটি বার ২৩২ গ্রাম এবং স্বর্ণালংকার ৯৬ গ্রাম) আটক করে ঢাকা কাস্টম হাউসের ওই প্রিভেন্টিভ টিম।
পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মো. সালেহ আহমেদ। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
তার কাছ থেকে আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।