ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালাল বিমানবন্দরে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ যাত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)। আটক যাত্রীর নাম মো. রাকিব হোসেন (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন। আলমগীর হোসেন বলেন, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে ঢাকা থেকে ভোর রাত ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিব হোসেনের। তিনি আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তেঁতুলের আচারের দুটি জারে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে রাকিব জানান, নাজমুল (৩০) নামে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের জার দিয়েছিলেন। এ ঘটনায় সোমবার বেলা ১১টায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ ঢাকা পোস্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102