ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহবাগে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন—মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মো. মাসুদ, তাজুল ইসলাম মামুন, মো. সবুজ ও মো. জীবন।

শুক্রবার শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি স্টিলের ফোল্ডিং চাকু জব্দ করা হয়েছে।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউচের গেটের পশ্চিম পাশে পাবলিক টয়লেটের সামনে কতিপয় লোক ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিন্টু, মাসুদ, তাজুল, সবুজ ও জীবনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102