ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহবাগে প্রকৌশলীকে লাঞ্ছিত করা ব্যক্তি কৃষক লীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত
বানি আমিন

শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক ব্যক্তিকে লাঞ্চিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই ভিডিওতে দেখা যায় নিজ দলের প্রচারণাপত্র বিলি করাকালে এক ব্যক্তি এসে তাকে থাপ্পড় মারেন।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি অনেকে শেয়ার করে থাপ্পড় মারা ব্যক্তির পরিচয় জানতে চান।

জানা গেছে, নিজ দলের পক্ষে প্রচারপত্র বিতরণ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন দেশের প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হক। আর যে ব্যক্তি তাকে লাঞ্ছিত করেছে তারও পরিচয় মিলেছে। তার নাম বানি আমিন। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।

গত শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রকৌশলী ম ইনামুল হককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

প্রকৌশলীকে লাঞ্ছিত করার বিষয়ে বানি আমিন বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে কৃষক লীগের পক্ষ থেকে তিনি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় এক প্রবীণ ব্যক্তি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বাজে মন্তব্য করেন। এতে তিনি রাগের মাথায় তাকে লাঞ্ছিত করেন। এজন্য তিনি এখন লজ্জিত।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ বলেন, বানি আমিন কৃষক লীগ করার আগে ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। চলতি বছর কৃষক লীগের কাউন্সিলে তাকে কাজিপুর ইউনিয়ন সভাপতি নির্বাচিত করা হয়েছে।

বানি আমিন ছাড়াও তার আরও তিন ভাই রয়েছে। তারা সবাই কৃষি কাজ করেন। বিএনপির আমলে তিনি কৃষক হত্যা মামলার আসামি হন। পরে সেই মামলায় বানি আমিন বেকসুর খালাস পান।

এলাকায় বানি আমিনের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। তবে তিনি ঢাকা যে কাজ করেছেন এটা অপ্রত্যাশিত বলে জানিয়েছেন কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হোসাইন।

#চ্যানেল 24

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102