ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহরুখপুত্রের মাদক মামলার সাক্ষীর আচমকা মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের আচমকাই মৃত্যু হল। প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, শুক্রবার মুম্বাইয়ের চেম্বুরের মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির টিমের সদস্য প্রভাকর কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন, মুম্বাই প্রমোদতরীকাণ্ডে আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) পক্ষ থেকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে! এনসিবি’র কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে ফোনে গোসাভিকে ওই প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন প্রভাকর।

পাশাপাশি প্রভাকর অভিযোগ করেন, গোসাভি এবং মামলার আরেক সাক্ষী স্যাম ডি’সুজাকে কাজে লাগিয়ে শাহরুখের থেকে ২৫ কোটি রুপি আদায়ের ষড়যন্ত্র করেছিলেন সমীর। অর্থের বিনিময়ে আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ লঘু করার প্রস্তাব নিয়ে শাহরুখের ম্যানেজার পূজা দাদলনির সঙ্গে গোসাভি দেখাও করেন বলে তার দাবি।
ওয়াংখেড়ে জোর করে তাকে দিয়ে কিছু কাগজপত্রে সই করিয়েছিলেন বলেও আদালতে হলফনামা দিয়ে অভিযোগ করেছিলেন প্রভাকর। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন, এই কথা ফাঁস করায় তার ‘বড় ক্ষতি’ হতে পারে। প্রশ্ন উঠেছে, সেই ‘বড় ক্ষতি’ই কি হয়ে গেল? সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102