ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহরুখ পুত্র আরিয়ানকে পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ আদালতের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪১ বার পঠিত

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশেষ এনডিপিএস আদালত। বেশ কয়েকদিন আগে আরিয়ান এই আদালতে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন।

সেই আবেদনের শুনানি হয় বুধবার (১৩ জুলাই)।
এ দিন আদালত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে অবিলম্বে আরিয়ানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

২০২১ সালের ২ অক্টোবর বিলাসবহুল প্রমোদতরী থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কর্মকর্তারা আরিয়াকে আটক করে। এরপরের দিন মাদকযোগের অভিযোগে আটক করা হয় তাকে। এ ঘটনায় প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন আরিয়ান।

তবে, জামিনের জন্য ১৪ টি শর্ত দিয়েছিল আদালত। শর্ততে বলা হয়েছিল, পুলিশকে না জানিয়ে তিনি মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না। প্রতি শুক্রবার তাকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে হাজিরা দিতে হবে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। জামানত হিসাবে দিতে হবে ১ লাখ টাকা ইত্যাদি।

এরপর চলতি বছরের ২৭ মে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো চার্জশিট দেয়। এই মামলার চার্জশিটে মোট ১৪ জনের নাম রাখে এনসিবি। যে ১৪ জনের মধ্যে নাম ছিল না আরিয়ানের। ফলে মাদক মামলায় ক্লিনচিট পান আরিয়ান।

এরপর গেল ১ জুলাই বিশেষ এনডিপিএস আদালতে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন শাহরুখ পুত্র। সেই আবেদনের পর এবার আরিয়ানকে তার পাসপোর্ট ফেরতের নির্দেশ দিলো আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102