ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬১ বার পঠিত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৮ লাখ ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ করা হয়েছে।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী জানান, মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ায় শারজাহ থেকে আসা ফ্লাইট (জি ৯৫২২) অবতরণ করে।

যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের তরল পদার্থ থাকার বিষয়টি ধরা পড়ে।
সন্দেহজনক লাগেজের ঢাকনা খুলে মোহাম্মদ তৈয়বের কাছ থেকে ২৪০ মিনি কার্টন সিগারেট ও ৪০ পিস ড্রাই ট্যোবাকো এবং মোহাম্মদ হারুন রশীদের কাছ থেকে ২০০ মিনি কার্টনে ইজি ব্রান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই ট্যোবাকো (পারফিউম সল্ট নিকোটিন) পাওয়া যায়।

শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102