ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার সিগারেট জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১০ লাখ টাকার ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

মঙ্গলবার (৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে এসব সিগারেট আসে।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, ওই ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে এমন গোপন খবর ছিল। তাই কাস্টমস অফিসাররা বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে চিরুনি অভিযান শুরু করে। এ সময় বিভিন্ন কার্টনে প্রাথমিকভাবে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে এই কার্টনগুলো কেটে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্প, ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র‍্যান্ডের ৭ হাজার ২৬২ মিনি কার্টন (১৪,৫২,৪০০ শলাকা) সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

পণ্যের চালানটিতে শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চ শুল্ক-কর আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট নিয়ে আসার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হচ্ছিল। কিন্তু কাস্টমস অফিসাররা তা রুখে দিতে সক্ষম হয়েছেন।

এ ঘটনায় শুল্ক আইন,১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন/বিধি প্রয়োগ করে কাস্টম হাউস, চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডি.এম নং-০২১৬৯০১ মোতাবেক উক্ত অবৈধ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তির লক্ষ্যে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102