ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহ মখদুমে শিক্ষার্থী পেটানোর ঘটনায় গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বেধড়ক পেটানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় সরকারি নির্দেশনা থাকার পরও অন্য কলেজে মাইগ্রেশন করতে না দেওয়ার অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের বেধড়ক পেটানোর তদন্তে শনিবার দুপুরে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজে ক্যাম্পাসে যায় তদন্ত কমিটি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার দাবি নিয়ে কমিটির সামনে হাজির হন অভিভাবকরাও। এ সময় সন্তানদের নিরাপত্তা নিশ্চিতে তাদের কাছে করজোড়ে দাবি জানান তারা।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে কলেজে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। জড়িত সবার শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ার পরও হাসপাতাল পরিচালকের টালবাহানায় অন্য মেডিকেলে মাইগ্রেশনের আটকে রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তারা বলেন, আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি তাদের প্রাণের দাবি, এ ঘটনায় জড়িতদের যেন অতিদ্রুত কঠোর শাস্তি দেওয়া হয়।

এদিকে হামলার ঘটনায় হাসপাতালের কর্মচারী মুছাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত পরিচালক মনিরুজ্জামান স্বাধীনসহ বাকিদের ধরতে অভিযান চলছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার উদয় কুমার সাহা বলেন, এখন পর্যন্ত আমরা দুজনকে গ্রেফতার করতে পেরেছি। বাকিদের ধরতে অভিযান চলমান।

নানা অনিয়মের অভিযোগে গত ২ নভেম্বর বন্ধ হয়ে যায় শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। শুক্রবার, হোস্টেল থেকে মালামাল নিতে গিয়ে হামলার শিকার হন ১২ জন শিক্ষার্থী। লাঠি দিয়ে তাদের বেধড়ক পেটায় নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে নগরের চন্দ্রিমা থানায় মামলা করেন এক শিক্ষার্থী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102