ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহ মোয়াজ্জেম ছিলেন কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ: জিএম কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭ বার পঠিত
জিএম কাদের

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার সকালে এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন জিএম কাদের। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি। দেশ ও দেশের মানুষের জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের কীর্তিতে অসামান্য অবদান রেখেছেন তিনি। এছাড়া জাতীয় পার্টিকে গণমানুষের দলে পরিণত করতে অসীম ভূমিকা রেখেছেন শাহ মোয়াজ্জেম।

‘শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়’ যোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এছাড়াও শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন শাহ মোয়াজ্জেম হোসেন।

খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন পরবর্তী সময়ে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৯২ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপর তিনি বিএনপিতে যোগ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102