ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

শিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধুপুরে তার প্রতিষ্ঠিত জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তার পৈতৃক নিবাস।

এ সময় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জয়নুল হক শিকদারকে শেষবিদায় জানাতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কান্নায় ভেঙে পড়েন শত শত শুভাকাঙ্ক্ষী।

বাদজোহর অনুষ্ঠিত জানাজায় স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও প্রশাসনিক দপ্তরের লোকজনসহ সব শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

পরে একই গ্রামে অবস্থিত মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ থেকে হেলিকপ্টারযোগে তার লাশ ঢাকায় নেয়া হয়। বিকালে রাজধানীর রায়েরবাজারে অবস্থিত শিকদার মেডিকেল কলেজ ক্যাম্পাসে তাকে দাফনের কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102