ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিকারিদের বিষটোপ খেয়ে একে একে মরল ২৫০টি হাঁস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পাখি শিকারিদের দেওয়া বিষটোপ খেয়ে এক খামারির ২৫০ হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের পোয়ালা বিলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ ৫ জনের নামোল্লেখ করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে একটি হাসের খামার তৈরি করেন। খামারে তার ৪৫০টি হাঁস আছে। হাওরে তিনি ঘর তৈরি করে হাসগুলো পালন করেন। প্রায় সময় বিবাদীরা হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকার করে থাকে। হাঁস খামার মালিক আলী হোসেন বিভিন্ন সময় বিবাদিদের পাখি শিকার করতে নিষেধ করেন। বিবাদীরা তার নিষেধ না মানায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে বিবাদীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে বিবাদীরা শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাকালুকি হাওরের পোয়ালা বিলে আলী হোসেনের খামারের সামনে ধানের সঙ্গে বিষ মিশিয়ে রাখে। সকালে হাঁসগুলো খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এ সময় বিষ মেশানো ধান খেয়ে ঘটনাস্থলে ২৫০ হাঁস মারা যায়।

খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকেলে বলেন, আমি গরিব মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার তৈরি করেছিলাম। কিন্তু পাখি শিকারিরা আমাকে নি:স্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার প্রায় ২৫০ মারা গেছে। বাকি হাসগুলোর অবস্থা খারাপ। যেকোনো সময় মারা যেতে পারে। আমি তাদের প্রায় সময় পাখি শিকার না করার জন্য নিষেধ করতাম। এতে তারা ক্ষুদ্ধ হয়ে আমার এতোগুলো হাঁস বিষ দিয়ে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে বলেন, বিষটোপ খেয়ে এক খামার মালিকের ২৫০ হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102