ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘শিক্ষকের অবৈধ সম্পর্কের’ জেরে মাদরাসায় তালা, অবরুদ্ধ ছাত্ররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩৫ বার পঠিত

রাজশাহীতে একটি হাফেজিয়া মাদরাসায় তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় এক নারীর সঙ্গে ওই মাদরাসার এক শিক্ষকের অবৈধ সম্পর্কের জেরে ছাত্রদের অবরুদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতের কোনো এক সময় মাদরাসার গেটে তালা ঝুলিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। শুক্রবার বিকেলে ওই মাদরাসার সভাপতি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম রবিউল ইসলাম রবি। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার খোজাপুর এলাকায় অবস্থিত রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।

সভাপতি আব্দুল খালেক বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি এলাকার এক নারীর সঙ্গে রবিউল ইসলাম রবির অবৈধ সম্পর্ক আছে। মোবাইলে আবার সেই ছবিও ওঠানো আছে। সেটা সাজানো ঘটনা নাকি সত্য ঘটনা জানি না। কিন্তু এলাকার মানুষ বলছে ঘটনার বিচার করতে হবে, রবি অসামাজিক লোক।

তিনি বলেন, আমি তাকে চলতি মাসের ৭ তারিখে (৭ জুলাই) বিদায় করে দিলাম। পরে যে এলাকার (ধরমপুর পূর্বপাড়া) মেয়ে সেখানকার লোকজন কী করেছে আমি আর জানি না। সেখানকার যুবকরা বলছিল রবির বিচার চাই, তাকে ঢুকতে দেওয়া হবে না। এরমধ্যেই গত রাতে কে বা কারা মাদরাসায় তালা লাগিয়ে দিয়েছে সেটাও জানি না। পাশেই যে গোরস্থান আছে সেখানেও তালা লাগিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ এসে আমাকে তাদের সামনে তালা ভাঙতে বলে। আমি বলেছি, তালাটা ভাঙতে যাবো, প্রতিপক্ষরা যদি বিশৃঙ্খলা তৈরি করে মারধর বা মার্ডার হয়ে যায় তখনতো ফেঁসে যাবো। যেহেতু সিটি করপোরেশন গোরস্থান করেছে, তালা ভাঙার দায়িত্ব তাদের। না হলে ওয়ার্ড কমিশনারের। আপনারা দেখেন আমি পারবো না।

তবে ওই মাদরাসায় লাগানো তালা খুলে দেওয়া হয়েছে জানিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আমিতো জানি তালা খুলে দেওয়া হয়েছে। আর এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি।

তালা লাগানোর কারণ প্রসঙ্গে ওসি বলেন, ওদেরই মধ্যে কী একটা ঝামেলা চলছিল, এখনও কেউ কিছু বলছে না, অভিযোগও দেয়নি। ওদের মধ্যে কমিটি কেন্দ্রিক ঝামেলা থাকতে পারে। অভিযোগ পেলে ভালোভাবে জানা যেতো।

এ বিষয়ে জানতে স্থানীয় ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানাকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযুক্ত মাদরাসা শিক্ষক রবিউল ইসলাম রবির মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102