ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষকের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, নারীসহ গ্রেফতার দুই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

সাবেক ছাত্রী পরিচয়ে শিক্ষকের সঙ্গে দেখা। এরপর মারধর করে তুলে নেন সিএনজি অটোরিকশায়। জোরপূর্বক একটি বাসায় নিয়ে ধারণ করেন আপত্তিকর ছবি। সেই ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। কিন্তু এতেও হননি ক্ষ্যান্ত। দাবি করতে থাকেন আরো টাকা।

এ অবস্থায় পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী ওই শিক্ষক। অভিযান চালিয়ে কথিত সেই ছাত্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশ।

শুক্রবার ভোরে নগরীর আকবরশাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- খুলশী থানার সেগুনবাগান ৮ নম্বর লেনের সোহাগ কলোনির মো. রহমানের স্ত্রী শাহিনা আক্তার ওরফে আইরিন নিসা ও আকবরশাহ থানার নন্দন হাউজিং সোসাইটির আব্দুর জব্বারের ছেলে হুমায়ূন কবীর সুমন।

পুলিশ জানায়, গত ১ এপ্রিল সাবেক ছাত্রী পরিচয় দিয়ে চাদগাঁও এলাকার একটি কলেজের সাবেক ওই শিক্ষককে ফোন দিয়ে দেখা করতে চান আইরিন নিসা। এর পরিপ্রেক্ষিতে ৪ এপ্রিল চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতাল এলাকায় তার সঙ্গে দেখা করেন ওই শিক্ষক। কথাবার্তার একপর্যায়ে সেখানে উপস্থিত হন তিন পুরুষ। তারা ওই শিক্ষককে কিল ঘুষি দিয়ে প্রথমে রিকশায় ও পরে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান একটি বাসায়। সেখানে শিক্ষকের আপত্তিকর ছবি তোলেন আইরিন নিসা। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দাবি করেন পাঁচ লাখ টাকা। ছিনিয়ে নেন সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকাও।

সম্মানের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে দুই লাখ টাকার একটি চেক তাদের দেন ওই শিক্ষক। সেই চেক দিয়ে ওআর নিজাম রোডের বেসরকারি একটি ব্যাংকের শাখা থেকে দুই লাখ টাকা তুলে নেন তারা। কিন্ত এতেও তারা দমে যাননি। দাবি করতে থাকেন আরো দুই লাখ টাকা। অব্যাহত রাখেন আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার হুমকি। এ অবস্থায় বিষয়টি খুলশী থানা পুলিশকে জানান ভুক্তভোগী ওই শিক্ষক।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102