ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষকের মার খেয়ে হাসপাতালে ৫ বছরের শিশু, দেখতে গিয়ে মার খেলেন শিক্ষকও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

কোচিং সেন্টারের এক শিক্ষক পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করেছেন। এতে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের বিহার রাজ্যের এক কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রথম ওই শিশুকে লাঠি দিয়ে মারতে থাকেন। এতে শিশুটি ব্যাথায় চিৎকার করতে থাকেন। কিন্তু তাতেও মন গলেনি ওই নিষ্ঠুর শিক্ষকের। পরবর্তীতে তিনি আরও একটি লাঠি এনে শিক্ষার্থীকে পেটাতে থাকেন। মারতে মারতে এক পর্যায়ে দুটো লাঠি ভেঙে যায়।

এরপরও ক্ষ্যান্ত হয়নি ওই শিক্ষক। লাঠি ভেঙে যাওয়ার পর থাপ্পড়, ঘুষি এবং চুল ধরে টানতে থাকেন। এ ঘটনায় অন্য শিক্ষার্থীরা হতবাক হয়ে পড়ে। ভয়ে কেউ ওই শিক্ষককের কাছে আসেনি।

জয়া নামের একটি কোচিং সেন্টার এ ঘটনা ঘটে। নির্মম নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই শিক্ষক হাসপাতালে শিশুটির অবস্থা জানতে গেলে তাকেও ধরে মারধর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102