ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষক মারধরের ঘটনায় শেরপুরে কর্মবিরতি ও মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের মারধরের প্রতিবাদে সারাদেশের মতো কর্মবিরতি পালন করেছে শেরপুরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রোববার সরকারি কলেজের শিক্ষকরা সকাল ১১টা থেকে কলেজের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন।

শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়ার সঞ্চালনায় ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর কলেজ ইউনিটের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ছফিউল্যাহ, শিক্ষক পরিষদের সম্পাদক আজহারুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ময়মনসিংহ বিভাগের যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাক খান প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বিধি অনুযায়ী শিক্ষার্থীদের ফরম পূরণ এবং সেশন ফির সকল টাকা অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও কতিপয় শিক্ষার্থী এ নিয়মের বিরুদ্ধাচরণ করে এবং জোর পূর্বক পরীক্ষা চলাকালে হলে প্রবেশ করে খাতাপত্র ছিনিয়ে নেয়। কলেজের শিক্ষকদের ওপর হামলা চালায় এবং মারধর করে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও অভিযোগ পাওয়ার পরও পুলিশ কর্তৃপক্ষ আইনগত কোনো ব্যবস্থা নেয়নি। এসময় দ্রুত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী ও ঘটনার বিচার দাবী করেন।

আয়োজকরা বলেন, গত ৮ জুন দুপুর ১২টায় গফরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। কলেজের ক্যাশ শাখায় ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। কলেজের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ ইমরান হোসাইন এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক, ড. মো. আবু রেজোয়ানকে মারধর করা হয়। গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আকতার হোসেনকেও গালাগালি ও মারধর করা হয়। পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদেরও বের করে দেয়। এর প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে সারা দেশের সরকারি কলেজের শিক্ষকরা এই মানব বন্ধন ও কর্মবিরতি পালন করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102