ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষক হত্যা: জিতুর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতু ওরফে জিতু দাদার (১৯) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে আসামিকে রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার (২৯ জুন) রাতে শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি জিতুকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে আজ সকালে র‌্যাব আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আসামাকি জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে কাঠের স্টাম্প দিয়ে হামলা করে জিতু দাদা নামের এক ছাত্র। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একদিন পর রোববার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় রোববারই নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুর নামে একটি মামলা দায়ের করেন। ঘটনার চারদিন পর জিতুর বাবাকে কুষ্টিয়া থেকে পুলিশ গ্রেফতার করে ও জিতুকে গাজিপুর থেকে র‌্যাব গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102