ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মাদারীপুরে গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

মাদারীপুরে পরিচয় গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির স্কুলছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে নির্যাতিতার বাবা বাদী হয়ে সদর মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ঝাউদি গ্রামের আবেদ আলী আকনের ছেলে আব্দুর রহমান (২৫), শহরের বৈশাখী আবাসিক হোটেলের ম্যানেজার আলাউদ্দিন কবিরাজ (৫০), সদর উপজেলার গৌদি গ্রামের আব্দুর রহিম মুন্সীর ছেলে রাকিব মুন্সী, একই উপজেলার তালতলা গ্রামের আনোয়ার সরদারের ছেলে মুরাদ সরদার (২২)।

ভুক্তভোগীর পরিবার জানায়, আড়াই বছর আগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের আব্দুর রহমান পরিচয় গোপন করে মোবাইল ফোনের মাধ্যমে দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নিজেকে অবিবাহিত দাবি করে বৃহস্পতিবার সকালে শহরের একটি আবাসিক হোটেলে শিক্ষার্থীকে নিয়ে আসে আব্দুর রহমান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আবাসিক হোটেল থেকে নিয়ে গিয়ে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত। বিষয়টি সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে আব্দুর রহমানকে থানায় নিয়ে আসে। পরে নির্যাতিতার বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার (১৯ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকেই গ্রেফতার করে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, মূল অভিযুক্ত আব্দুর রহমানসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিগগিরই তদন্ত শেষে আদালতে চার্জশিট দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102