ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, চালক-হেলপার রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগের মামলায় ঠিকানা পরিবহনের চালক রুবেল এবং হেলপার মেহেদী হাসানের একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

গতকাল রোববার (২১ নভেম্বর) রাতে চকবাজার থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণীর বাবা। এদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রুবেল ও তার সহকারী মেহেদীকে গ্রেপ্তার করে র‌্যাব। রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর একটি বাসে অর্ধেক (হাফ) ভাড়া দেওয়ায় প্রকাশ্যে ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারী শিক্ষার্থী বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রীর অভিযোগ, ঠিকানা এক্সপ্রেস লিমিটেডের বাসে হাফ ভাড়া দেওয়ায় ওই গাড়ির চালকের সহকারী বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেয়। তবে বাসটি দ্রুত চলে যাওয়ায় হুমকিদাতার নাম জানতে বা গাড়ির নম্বর লিখে নিতে পারেনি সেই ছাত্রী।

এ ঘটনার প্রতিবাদে রোববার আন্দোলনে নামে বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। পরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা আন্দোলন স্থগিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102