ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজধানীর ৮টি স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয় এ কার্যক্রম।

টিকা নেয়ার জন্য সকাল থেকেই কেন্দ্রের সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। আটটি কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার করে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার কথা রয়েছে।

রাজধানীর আটটি কেন্দ্র হচ্ছে, বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমণ্ডির কাকলী স্কুল, উত্তরার সাউথব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাসটিকা স্কুল।

গতকাল সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

যেহেতু শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই, তাই জন্মসনদ ব্যবহার করে টিকার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাউশি এক বিজ্ঞপ্তিতে বলেছে, টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের সুরক্ষা (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। টিকা কেন্দ্র হিসেবে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের ঢাকা স্কুল কেন্দ্র উত্তর বা দক্ষিণ নির্বাচন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নাম্বারে পরে টিকা নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণে যদি সুরক্ষার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না গেলে তাদের তথ্য এক্সেল ফাইল করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে। বলা হয়েছে, জন্মনিবন্ধন নম্বর টেক্সট ফরম্যাটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাটে (yyyy-mm-dd) অনুযায়ী এই student.vaccination2021@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102