দুর্নীতি ও বৈষম্যের অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর আর এম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ ফাইজউদ্দিন। রবিবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে তিনি পদত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে প্রধান শিক্ষক ফাইজউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। তাদের সঙ্গে সংহতি জানান প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা ও সুশীল সমাজ। এক পর্যায়ে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা এসে পরিস্থিতি শান্ত করে। পরে স্কুলের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মাঠে জড়ো হতে থাকে এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়।
পরে প্রধান শিক্ষক মোহাম্মদ ফাহেজউদ্দিন ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রানা সরকার, আবির আহমেদ, রিয়াদ চৌধুরী, আবু সাঈদ অয়ন, মো. সাজিদ দেওয়ান, মাহফুজুর রহমান, শামীমা আক্তারসহ অসংখ্য নেতারা।
উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন বলেন, ফাহেজদ্দিনের পদত্যাগপত্র আমরা পেয়েছি এটা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।