ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন ১৬১ সাবেক আমলার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ১৬১ জন সাবেক আমলা। শনিবার রাতে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট বিজন কান্তি রায় ও মহাসচিব মো. আব্দুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়।

এতে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক বা অন্য কোন উদ্দেশ্যে নয়, বরং তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার লক্ষ্যে সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ আন্দোলন করছে, যা সরকার আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে পারত। কিন্তু সরকার সে পথে না গিয়ে অস্ত্রের ভাষায় একটি ন্যায়সঙ্গত দাবিকে স্তব্ধ করে দেওয়ার পথ বেছে নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ১৫ জুলাই থেকে সরকারদলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যৌথভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা, গুলি চালায়, তাদের হামলা থেকে নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি। এখন পর্যন্ত ২৭৪ জন ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির প্রতি সমর্থন এবং শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন ও হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়াও অবিলম্বে নিহত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থাসহ সব আন্দোলনকারীদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা এবং আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহŸানও জানান সাবেক আমলারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102