ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের ফাইজার-মডার্নার টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২২ বার পঠিত
স্বাস্থ্যমন্ত্রী

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমরা খুব শিগগিরই টিকা দেওয়া শুরু করবো। কারণ ইতোমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান খুলে গেছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইউ এইচও) সঙ্গে আমরা আলোচনা করলে তারা বলেছেন। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শুধু মাত্র ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুদ রয়েছে। খুব শিগগিরই এই ৬০ লাখ টিকা ৩০ লাখ শিশুকে দেওয়া হবে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এরপর ফাইজারের টিকা এলে আমরা আবারও দেবো।

শিশুদের তো জাতীয় পরিচয় নেই, তাদের টিকা কী প্রক্রিয়ায় দেওয়া হবে? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, শিশুদের জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু, তাদের জন্মনিবন্ধন সনদ রয়েছে। তাই শিশুদের জন্মনিবন্ধন সনদ ও স্কুল সার্টিফাইড সনদের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102