ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের হাফ ভাড়ার জন্য আইন চান রুমিন ফারহানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ ভাড়া চালু করতে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি করেন।

বিলের আলোচনায় জাতীয় সংসদে উঠে আসে ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িতে দুজনের মৃত্যু, বাসে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনসহ বিভিন্ন প্রসঙ্গ। সদস্যদের ক্ষোভ ও সমালোচনার মুখে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চেয়ারে বসলে কিছু বিষয় অ্যাডজাস্ট করতে হয়।

রুমিন বলেন, সরকার বলে, বেসরকারি গণপরিবহণের ভাড়া নির্ধারণের ক্ষমতা সরকারের নেই। কথাটি সঠিক বা সত্য নয়। কারণ, সরকার যদি ব্যবসার জন্য কোনো আইন করে, সেটা মেনে নিয়ে ব্যবসা করতে হয় ব্যবসায়ীদের। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি পরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়ার আইন করতে পারে। সে ক্ষেত্রে সবাইকে সেটা মানতে হবে। শুধু শহর এলাকার বাসে নয়, সব গণপরিবহণে অবলিম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক।

রুমিন বলেন, সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর পর মালিকপক্ষ হাফ ভাড়া বন্ধ করে দিয়েছে। এর জেরে শিক্ষার্থীরা পথে নেমেছেন। কিন্তু তাদের ওপর ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। তিন বছর আগে যখন আন্দোলন হয়েছিল, তখন হেলমেট পরে তারা চেহারা লুকানোর চেষ্টা করেছিলেন। এবার যখন ঝাঁপিয়ে পড়লেন হেলমেট পরা ছিলেন না।

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে রুমিনের বক্তব্যের জবাবে এ বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরলেও আইন করা নিয়ে কিছু বলেননি সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের।

আলোচনায় অংশ নিয়ে বিএনপির আরেক সাংসদ হারুনুর রশীদ বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে রাস্তায় নামার পর লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ চড়াও হলো। সরকারি দল মানেই লাঠিসোঁটা, গুণ্ডাপাণ্ডা। যারা এ হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102