ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থী মোবাইল পড়ে ছিল বাসার ছাদে, দেহ রাস্তায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদে আকাশ রায় (২৪) নামে এক শিক্ষার্থী বাসার সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৩ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু পঙ্কজ অধিকারী জানান, শুক্রাবাদে একটি চারতলা বাড়ির তিন তলায় ৫ জন মিলে মেস করে থাকতেন আকাশ। পঙ্কজ তিনদিন আগে তার বাসায় ওঠেন। আজ ভোরে বাড়িটির নিচে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার ব্যবহৃত ফোনটি বাসার ছাদে পাওয়া যায়। আর তার মুখ দিয়ে হারপিকের গন্ধ বের হচ্ছিলো।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে আকাশ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। লাফ দেওয়ার আগে হয়তো তিনি হারপিক পান করেছেন।

ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স বিভাগের অনার্স শেষ করেছেন আকাশ। তার বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। বাবার নাম রতন রায়। তার পরিবারের সবাই গ্রামে থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশকে তার বন্ধু সকালে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি ধানমন্ডি থানাকে অবগত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102