ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, মেয়রের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত
জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভুক্তভোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়ে নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। তিনি জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে শিক্ষা কর্মকর্তাকে দুটি থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় মেয়রকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পান ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মেহের উল্লাহ।

ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ ফুলের শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্যে মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিল। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রকাশ্যে থাপ্পড় মারেন। প্রকাশ্যে এই ধরণের ঘটনা ঘটলেও প্রতিবাদ করার মতো সাহস কেউ পাননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বলেন, জেলা প্রশাসক মোর্শেদা জামান মহোদয়ের পরামর্শে অনুযায়ী আমি থানায় মামলা দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামির গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা মাইকে ছিলেন। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ঘোষণা হবে ৪ নম্বরে। কিন্তু তিনি পৌরসভার নাম ঘোষণা করেন উপজেলা অফিসার্স ক্লাবের পরে ৮ নম্বরে। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ঘোষণা না করে অপমান করেছে। তাই ওই শিক্ষা কর্মকর্তার সাথে তর্ক হয়েছে। তাকে গালিগালাজ করেছি। তার গায়ে কেন হাত দিবো। তার গায়ে হাত দেয়ার বিষয়টি মিথ্যা। তার এমন কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
সূত্রঃ বার্তা ২৪

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102