ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ইবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫১ বার পঠিত

ফারহানা নওশিন তিতলী, ইবিঃ স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মানব বন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় ‘ক্যাম্পাস খুলে দাও’, ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস খোলা চাই’, ‘আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকেরা ভিতরে, আমরা কেন বাহিরে?’ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। দাবি না মানলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে হবে, বিভিন্ন শিক্ষাবর্ষের স্থগিত হওয়া পরীক্ষাগুলো রুটিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ভ্যাক্সিন প্রদান নিশ্চিত করতে হবে। সব কিছু স্বাভাবিক চলছে অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তার মানে করোনাভাইরাস কি শুধু শিক্ষপ্রতিষ্ঠানে গিয়েই আশ্রয় নিয়েছে? দেশের সব এগিয়ে গেলেও আমরা শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছি। ফলে জাতির মেরুদণ্ড ভেঙে যাওয়া শুরু করেছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিকসহ অন্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় আমরা কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, পূর্বের ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102