ads
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৫০ বার পঠিত

সারাদেশে করোনা সংক্রমণ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখা নিয়ে নানা মহলে আলোচনা হয়েছে। এসব আলোচনা পাশ কাটিয়ে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিধিনিষেধের আওতার বাইরে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (৯ জানুয়ারি) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারিগরি পরামর্শক কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির ওপর প্রথম এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ওই সপ্তাহের ওপর নির্ভর করে পরবর্তীতে করণীয় ঠিক হবে। আজকের বৈঠকের সব সিদ্ধান্ত নিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে।

কারিগরি কমিটির ৫১তম সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102