ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘শিক্ষিকাকে’ বিয়ে করলেন ভারতের লেগস্পিনার চাহাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফিরেই সাত পাকে বাঁধা পড়লেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ।

প্রেমিকা ও ‘শিক্ষিকা’ ধনশ্রী বর্মার সঙ্গে মালা বদল করলেন তিনি। মঙ্গলবার হিন্দুরীতিতে কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারত দলের এই রিস্ট স্পিনার।

বিয়ের অনুষ্ঠান শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় চাহাল তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের জানিয়ে দেন সেই সুখবর।

ছবিতে দেখা গেছে, ধনশ্রী মেরুন লেহেঙ্গায় বধূবেশে আর চাহাল আইভরি শেরওয়ানি ও মেরুন পাগড়িতে বর বেশে হাস্যজ্বল। পাশাপাশি একে অপরের দিকে তাকিয়ে। দুজনের মুখেই পবিত্র এক হাসির আলোকছটা।

চলতি বছরের আগস্টে ধনশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তার রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে সময় চাহাল লিখেছিলেন, ‘আমরা হ্যাঁ বললাম।’

আর চাহালকে নিজের ছাত্র বলে জানান ধনশ্রী।

তিনি লিখেছিলেন, ‘আমাদের মধ্যে (চাহাল-ধনশ্রী) ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজবেন্দ্র চাহাল। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।’

আর এবার শিক্ষিকাকেই গৃহিনী বানানোর কাজ সেরে ফেললেন চাহাল। দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন হরিয়ানার লেগ স্পিনার চাহাল। সীমিত ওভারের ম্যাচে ভারতের হয়ে খেলেছিলেন। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রবীন্দ্র জাদেজার কনকাশান সাবস্টিটিউট হিসেবে নেমে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। ৩ উইকেট নেয়ার পাশাপাশি ম্যাচসেরা পুরস্কার পান।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া, ইনস্টাগ্রাম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102