ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিগগিরই বাংলাদেশে আসবেন বাইডেন, আশা পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩ বার পঠিত

খুব শিগগিরই বাংলাদেশে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন- এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপে ড. মোমেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রে আছেন। তবে ওয়াশিংটনে অবস্থানরত ড. মোমেনের সঙ্গে করোনার কারণে সরাসরি বৈঠক করতে না পেরে আলোচনার শুরুতেই দুঃখ প্রকাশ করেন ব্লিনকেন। ফোনালাপে দুই নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। দু’দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য তারা সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন। একইসঙ্গে ব্লিনকেনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ড. মোমেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধকে বজায় রাখার জন্য নতুন মার্কিন সরকারকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102