চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে ডুবে অর্থি (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
অর্থি একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের রানাউল ইসলামের মেয়ে। সে নবম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।
বাবা রানাউল ইসলাম জানান, দুপুরের দিকে পাগলা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় অর্থি। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, স্কুলছাত্রীর অর্থির নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।