ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জে বজ্রপাতে ১৫ বরযাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৫ বরযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নৌকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজন নারী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বলেন, আলীনগর ঘাটে মরদেহগুলো রয়েছে। লাশ নৌকাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102