ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জে শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জাতীয় রক্তদান দিবস পালন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রী কলেজের আম চত্বরে ২ নভেম্বর সোমবার বিকেল ৪টার দিকে শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জাতীয় রক্তদান দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রায়হান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ শ্যামপুর ইউনিয়ন শাখার সভাপতি সামিরুল ইসলাম পলাশ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ শ্যামপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আশিক বাবু, শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এম.ডি.মামুন, প্রচার ও অর্থ সম্পাদক এইচ.এস. হায়দার আহমেদ ।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যতম সদস্য আলাউদ্দিন, সাহিন, সাইফুল্লাহ, রাজু, সাখাওয়াত, আলামিনসহ অন্যরা।

এ সময় সংগঠনের পক্ষে বক্তারা বলেন, মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার মধ্যে এক ধরনের আনন্দ অনুভুত হয়। মানবতার সার্থে সব বিভেদ ভুলে যে কোনো সময় যে কোনো মানুষকে সাহায্য করতে আমাদের সেচ্ছাসেবকরা প্রস্তুত আছে। এ সময় তারা সকল রক্তদাতা ও সেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, এলাকার তরুণদের নিয়ে গঠিত শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান কর্মসুচি, মাদকবিরোধী প্রচারণা ও মাদকের প্রতিবাদ, এলাকায় অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।- কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102