ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জে হত্যার অভিযোগে শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসাছাত্র স্বাধীন (৭) হত্যা মামলায় জড়িত সন্দেহে শহিদুল ইসলাম (২৭) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার ভোরে শেরপুর উপজেলার বিনোদপুর পূর্বপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

এছাড়া শিবগঞ্জ উপজেলার বেলতলী হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে বগুড়ার সিআইডি ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ওই মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ও শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ আমতলী মাছপাড়া এলাকার শাহ আলমের ছেলে স্বাধীন (৭) কে শ্বাসরোধ করে হত্যা করে মাদ্রাসা সংলগ্ন গাংনাই নদীর পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় স্বাধীনের বাবা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানা পুলিশের তদন্তে কোন অগ্রগতি না থাকায় আদালত মামলাটির তদন্তভার সিআইডি বগুড়া জেলার উপর অর্পণ করেন। আদালতের আদেশের প্রেক্ষিতে মামলার তদন্তকারি কর্মকর্তা হিসেবে সিআইডি পুলিশ পরিদর্শক খন্দকার ফুয়াদ রুহানীকে নিযুক্ত করেন। গত ১৮ মার্চ তিনি মামলাটির তদন্তভার গ্রহণ করেন ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিআইডি বগুড়া জেলার একটি বিশেষ টিম ওই মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসার শিক্ষককে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102