ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জ চককীর্তির মেধাবী ছাত্র নাজিম বাঁচতে চাই, দুুঃস্থ ছেলেটিকে বাঁচাতে এগিয়ে আসুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ী গ্রামের মেধাবী ছাত্র নাজিম (১৬) বাঁচতে চাই।

দিনমজুর পিতা মোঃ আশরাফুল ইসলামের তৃতীয় সন্তান নাজিম। সে চাঁদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নাজিম উদ্দিন গত তিন বছর পূর্বে অসুস্থ হলে স্থানীয় ডাক্তারদের নিকট চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেনি।

দিন দিন দুর্বল ও ফ্যাকাসে হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানে বিভিন্ন পরীক্ষার পর এনিমিয়া (রক্তশূন্যতা) রোগ ধরা পড়ে। বর্তমানে সে ডাক্তার এম, মোরশেদ জামান মিয়ার নিকট চিকিৎসাধীন রয়েছে।

তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে, সাথে চলছে ওষুধ। বাবা আশরাফুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে দিনমজুর, কোন নিজস্ব জমি জমা নেই, পরের বাড়িতে কামলা খেটে কোন রকমে সংসার চালালেও ছেলে নাজিম এর চিকিৎসার খরচ জোগানো তার পক্ষে আর সম্ভব হচ্ছেনা।

এমতাবস্থায় তার ছেলে নাজিমকে বাঁচাতে বাবা আশরাফুল ইসলাম স্বহৃদয় বিত্তশালী, দানশীল ব্যক্তি, জিও ও এনজিও নিকট থেকে সাহায্য কামনা করেছেন।

আপনার সহযোগিতায় নাজিম সুস্থ জীবন লাভ করতে পারে। তাকে সাহায্য পাঠানোর জন্য নিম্ন উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নাজিমের ভাই নাঈম, মোবাইল (বিকাশ) নম্বর –০১৭৫২-৯৩২৭২০, মিজান মিয়া-০১৭৯৬-৮৫০৪৪৩।

এ ছাড়াও সিনিয়র সাংবাদিক মো. জালাল উদ্দিন এর ০১৭১৩৮২৮৩৫৮ এ নম্বরে যোগাযোগ করতে পারেন।-কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102