ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবচরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

মাদারীপুর জেলার শিবচরে রাম দা, চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের শফিজ আকনেরকান্দি গ্রামের মিরাজ আকনের বাড়ির সামনে থেকে একটি ইজিবাইকের মধ্যে থেকে ৪টি চাইনিজ কুড়াল, ২টি রাম দা, ৯ টি গুলতি ও ১০০ মারবেল উদ্ধার করা হয়। এসময় রনি হাওলাদার(১৮) ও হালান শিকদার (৩২) নামের দুইজনকে আটক করে পুলিশ।
শিবচর থানা সূত্রে জানা গেছে, আটককৃত দুই ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মনোয়ার বেপারীর সমর্থক। তারা প্রতিপক্ষের লোকজনের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইজিবাইকের সীটের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। তারা প্রতিপক্ষের উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102