ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবচরে রান্নাঘরের ঝুলন্ত তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

মাদারীপুরের শিবচরে আরিফ খালাসি (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত আরিফ একই এলাকার মিনহাজ খালাসির ছেলে। তিনি শিবচর পৌর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রান্নাঘরে বৈদ্যুতের তার ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাতের স্পর্শে তারটি সরানোর চেষ্টা করেন আরিফ। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়েন যান। পরে তাকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিদ্যুতের তারে ত্রুটি থাকায় স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান আরিফ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102