ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবচর ভূমি অফিসের পেশকারের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

মাদারীপুরের শিবচর উপজেলা ভূমি অফিসে প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কাজ ঘুষ ছাড়া হয় না বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ঘুষ না দিলে উল্টো হয়রানিরও শিকার হন অনেকে।

এদিকে মাদারীপুরের শিবচরে ভূমি অফিসের এক পেশকারের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হয়েছে সামজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমি অফিসের পেশকার লিটন বিশ্বাস একজনের কাছ থেকে অফিস কক্ষেই টাকা নিচ্ছেন।

অপরদিকে ভোগান্তি থেকে রক্ষা পেতে এক ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। তার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খবির মোল্লা নামে এক ব্যক্তি বনবিভাগের একটি লাইসেন্স পাওয়ার জন্য ভূমি অফিসের প্রত্যয়ন দরকার হয়। দীর্ঘ তিন মাস ধরে প্রত্যয়নপত্রের জন্য ভূমি অফিসের এক টেবিল থেকে অন্য টেবিলে ধরনা দিয়েও পায়নি প্রত্যয়নপত্র। লিটন বিশ্বাস বিভিন্ন অজুহাতে হয়রানি করে ভুক্তভোগী মো. খবির মোল্লাকে। ১০ হাজার টাকা দিলে প্রত্যয়নপত্র পাওয়া যাবে বলে জানায় পেশকার লিটন বিশ্বাস। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী একপর্যায়ে তাকে ৫ হাজার টাকা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, কোনো কাগজপত্র আনতে গেলেই ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করে দিতে হয়। অথচ এসব সেবা বিনা মূল্যে দেয়ার কথা থাকলেও ভূমি অফিসের কর্মচারীরা গ্রাহকদের নানাভাবে হয়রানি করে যাচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত লিটন বিশ্বাস ঘুষ লেনদেনর বিষয়টি অস্বীকার করেন।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসান বলেন, ভূমি অফিসে প্রত্যয়নের জন্য কোনো টাকা লাগে না। এ বিষয়ে একজন অভিযোগ দিয়েছিল, পরে তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

শিবচরের ইউএনও মো.আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102