ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবপুরে দ্বিতীয় বিয়ের সন্দেহ, ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পঠিত

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রামে এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ওই নারীর নাম মুক্তা বেগম। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী পেশায় প্রাইভেটকার চালক।

স্থানীয়রা জানান, মনোহরদী উপজেলার বাসিন্দা ওই ব্যক্তি স্ত্রী মুক্তা বেগমকে নিয়ে শিবপুরের মুন্সেফেরচর গ্রামে ভাড়া থাকতেন। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্ত্রীর সঙ্গে বিরোধ হয়। এ গটনায় ক্ষুব্ধ স্ত্রী সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো কিছু দিয়ে স্বামীর গোপনাঙ্গ কাটতে শুরু করেন। তখন ওই ব্যক্তি চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হন। পরে তাকে উদ্ধার করে মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী বলেন, রাতে ব্যথার যন্ত্রণায় আমার ঘুম ভাঙলে দেখি হাত-পা বাঁধা। সারা বিছানা রক্তে ভেসে গেছে। পরে আমি চিৎকার করলে প্রতিবেশিরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার পরে রাতেই ভুক্তভোগীর অভিযুক্ত স্ত্রী মুক্তা বেগমকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ের গুঞ্জন আছে, আবার স্ত্রী মুক্তা বেগমের কোনো খোঁজ রাখতো না। যার কারণে স্ত্রী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে তদন্ত করছি, তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে। আর এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের কেউ এখনো থানায় কোনো অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102