ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবিরের মিছিলের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৭০ বার পঠিত

রাজধানীর মতিঝিলে ছাত্রশিবিরের মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা এ মশাল মিছিল করে।

মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক ও ঢাবি ছাত্রলীগের সদস্য পারিশা মেহজাবিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ হোসেন, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইউসুফ তুহিন, জগন্নাথ হল ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক স্বাগতম বাড়ৈ, সদস্য কথক বিশ্বাস জয়, উন্মুক্ত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ প্রমুখ। তারা সবাই ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসাবে ক্যাম্পাসে পরিচিত।

এ সময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সহ-সভাপতি সুমাইয়া জান্নাত সারা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীসহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102