ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিতে উভয়মুখী যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সাপ্তাহিক ছুটিতে শুক্রবার অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন আবার ঈদ উদযাপন শেষে এখনো রাজধানীতে কর্মস্থলে ফিরছেন দক্ষিণবঙ্গের অসংখ্য মানুষ। এতে শুক্রবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিতে উভয়মুখী যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। সকাল থেকে যাত্রীদের বাড়তি চাপে ফেরিতে সীমিতভাবে যানবাহন পার করা হচ্ছে। ফলে দুই ঘাটেই পারাপারের জন্য যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এই নৌপথে শুক্রবার ১৮টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এদিকে দূরপাল্লার গণপরিবহণ বন্ধ থাকায় ঢাকায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিমুলিয়া ঘাটে আসা যাত্রীদের। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তাঁরা।

শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, আজ দুই ঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। পাশাপাশি প্রচুর সংখ্যক যানবাহনও রয়েছে। শিমুলিয়াঘাটে তিন শতাধিক যাত্রীবাহী ও দুই শতাধিক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথে ছোট-বড় মিলিয়ে সচল ১৮টি ফেরিতে পর্যায়ক্রমে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102