ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকেপড়া ৩টি ফেরিও গন্তব্যে ফিরেছে।

বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলছে এখন।

ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে বুধবার (২৭ জানুয়ারি) রাতে দুই দফা ফেরি বন্ধ করতে হয়। প্রথমে রাত দেড়টায় ফেরি চলাচল বিঘ্নিত হয়। পরে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে শত শত যান। ফেরিতে আধুনিক ফগলাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের। আগে যে ফেরিতে ফগলাইট ছিল সেগুলো কার্যকর নেই।

এই নৌরুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪০০ স্পিডবোট এবং কয়েক ট্রলার সবই এখন চলাচল করছে। এদিকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী যাত্রী ও চালকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102