ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিরোপার স্বপ্নে বিভোর লিওনেল মেসি, সত্যি হতে দেব না, হুংকার ব্রাজিলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

একটা শিরোপা, আর্জেন্টিনার জার্সিতে একটা শিরোপা জয়ের অপেক্ষা লিওনেল মেসির বহুদিনের। কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠায় অধরা সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি আরো একবার মেসি। তবে শিরোপা ছুঁতে হলে কঠিন পরীক্ষায় পাস করতে হবে মেসিদের। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল। যারা ফাইনালের মঞ্চে একচুলও ছাড় দেবে না।

ফাইনালে ওঠার প্রাথমিক লক্ষ্য পূরণ করে এবার শিরোপা জয়ের দিকে চোখ মেসিদের। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক মেসি বলেছেন, যেকোনো সময়ের চেয়ে শিরোপা জিততে বেশি মরিয়া তিনি এবং তাঁর সতীর্থরা।

আর্জেন্টিনার হয়ে আরো চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে তার প্রতিটি টুর্নামেন্টই শেষ হয়েছে হতাশায়। এবার এসেছেন পঞ্চম আসরের ফাইনালে। মেসি জানেন, ম্যাচটি কঠিন হবে। তবে এবার আর্জেন্টিনার হয়ে শিরোপা-খরা ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ মেসি বেশি খুব রোমাঞ্চিত। কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘আমরা খুব রোমাঞ্চিত। অন্য যেকোনো সময়ের চেয়ে শিরোপা জয়ের জন্য আমরা বেশি রোমাঞ্চিত।’

পোড় খেতে খেতে আর্জেন্টিনা দল যে এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়, সেটাও বলেছেন মেসি, ‘সর্বশেষ কাপের চেয়ে আমাদের দলটি অনেক শক্তিশালী। সর্বশেষ কাপেও ভালো একটা ভাবমূর্তি নিয়ে আমরা অভিযান শেষ করেছিলাম। আবার একবার একদম তলানি থেকে উঁচুতে পৌঁছেছি আমরা।’

তবে এবারও মেসিকে একরাশ হতাশা উপহার দিতে বদ্ধপরিকর ব্রাজিল, জানিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার মারকিনিয়োস। পিএসজি ডিফেন্ডার বলেন, ‘নিজের ইতিহাস আর সে যেভাবে সবকিছু জয় করেছে, তাতে মানুষজন চাইবে মেসিই জিতুক। কিন্তু মেসিকে লক্ষ্য অর্জন থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টাটাই করব আমরা।’

সেজন্যে কোচ তিতের ওপর দারুণ আস্থা ব্রাজিল ডিফেন্ডারের। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় নিয়ে মেসিকে আটকানো কঠিন। আমাদের একটা পুরো রক্ষণাত্মক প্রক্রিয়া প্রয়োজন, আর আমাদের কোচ তিতে জানেন আমাদের করণীয় কী। শুধু মেসিতেই মনোযোগ দেওয়া যাবে না, কারণ শুধু তার ওপর মনোযোগী হলে অন্যরা ব্যবধান গড়ে দিতে পারে।’

পিএসজি তারকার মতে ব্রাজিল যোগ্য দল হিসেবেই এসেছে ফাইনালে। বললেন, ‘সেরা দলটাই জিতবে, আর আমি আশা করছি এটা ব্রাজিলই হবে।’

কোপা আমেরিকার এই ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের গুরুত্বটা কেমন তাও জানালেন কোপা আমেরিকায় ব্রাজিলের অন্যতম অধিনায়ক। বললেন, ‘এটা কেবলই একটা ফুটবল ম্যাচ নয়। সেই ছোটবেলা থেকে, এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে খেলার স্বপ্ন দেখতাম। এই ম্যাচের ইতিহাসের জন্য, এখানে খেলে গেছেন পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, অন্যদিকে মেসি, ম্যারাডোনাদের মতো খেলোয়াড়, সেজন্য। এ খেলাটা ফুটবল বিশ্বকেই তুলে ধরে, কেবল দক্ষিণ আমেরিকাকে নয়। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সময় বিশ্ব থমকে যায়।’

আগামী ১১ জুলাই ফাইনালের এই লড়াইয়ে কোন দল জিতবে, সেটাও জানালেন তিনি। বললেন, ‘যে সবচেয়ে কম ভুল করবে সেই বিজয়ী হবে। কারণ খেলাটায় ছোট জিনিষই পার্থক্য গড়ে দেবে।’

দ্বিতীয় সেমিফাইনালের কিছু পরেই খুব খারাপ একটা খবর পেয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে সরাসরি লাল কার্ড দেখার কারণে ব্রাজিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল খেলতে পারেননি সেমিফাইনালে, একই কারণে এবার জেসুস খেলতে পারবেন না ফাইনালেও। এমন শাস্তিকে বেশি রুঢ় বলেই মনে হচ্ছে ব্রাজিল ডিফেন্ডারের। মারকিনিয়োসের কথা, ‘এটা কঠিন। কারণ সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর সে মাঠে ব্যবধান গড়ে দেয়। আমার মনে হচ্ছে শাস্তিটা বেশিই হয়ে গেছে তার জন্য।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102