ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিল্পাচার্য জয়নুলের ভাস্কর্য মেরামত করলেন শিল্পীরা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পঠিত

ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটি মেরামত করেছেন ময়মনসিংহের শিল্পীরা। এতে জয়নুলের স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে স্থাপিত এই ভাস্কর্যটি তার স্বকীয় রূপ ফিরে পেয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে পৌনে ৪টার দিকে শিল্পীরা ভাস্কর্যটির মেরামত কাজ শেষ হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এই মেরামত কাজ শুরু করে বিকেল পৌনে ৪টার দিকে শেষ করা হয় বলেও জানান রং তুলি শিল্পী রাজন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন।

তিনি জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা শিল্পাচার্য জয়নুল আবেদীনের ভাস্কর্যটি ভুলবশত: কিছুটা ক্ষতিগ্রস্ত করে। তখন বিষয়টি স্থানীয়রা দেখে তাদের শান্ত করে। এতে ভাস্কর্যটির নাক, গাল ও ঘাড়ের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানতে পেরে আমরা শিল্পী সমাজ এটি মেরামত করেছি।

মেরামত কাজে অংশ নেন চিত্রশিল্পী হোসাইন ফারুক, জয়ন্ত কুমার তালুকদার শিবু, হাসান মাসুদ, গৌতম কুমার দেবনাথ, বিশ্বজিৎ কর্মকার তপু, কবি ও সমাজসেবক আলী ইউসুফ, এশিয়ান মিউজিক মিউজিয়ামের পরিচালক রেজাউল করিম আসলাম, গোকুল চন্দ্র বসাক পাপন, মঈনউদ্দিন ঝুনু, আবৃত্তি শিল্পী সূর্য খান, সুনন্দিতা বিশ্বাস, শিক্ষার্থী নাহরীন আহমেদ নক্ষত্র, জয়িতা অর্পা, জওয়াতা আফনান, সিরাজান মুনীরা নিমফিয়া, অর্ঘ্য দাস অঙ্কুর, প্রিয় রঞ্জন দাস, শিশুশিল্পী অনিরুদ্ধ, জারিদ, অনুসমিতা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102