ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিল্পী সমিতির নির্বাচন করবেন তানিন সুবাহ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১২৭ বার পঠিত
চিত্রনায়িকা তানিন সুবহা

এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করছেন ছোট পর্দাতেও। ব্যক্তিগত কারণে আগের চেয়ে অভিনয়ে সময় কম দেন তিনি। পরিচালনা করছেন মেয়েদের সৌন্দর্যচর্চার ব্যবসা।

তবে নতুন বছর থেকে নতুনভাবে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নেবেন বলে জানিয়েছেন তানিন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গত মেয়াদের নির্বাচনের পর কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। জয়-পরাজয় কী হবে সেটা নিয়ে আমি চিন্তিত নই। নির্বাচনে অংশ নেব এটাই চূড়ান্ত।’

কী ধরণের তিক্ত অভিজ্ঞতা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া জানতে চাইলে কারও নাম উল্লেখ না করে তানিন বলেন, ‘দেখুন আমরা শিল্পীরা সম্মান চাই। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। সমিতির বিভিন্ন আয়োজনে সব শিল্পীরা একত্র হবো। দিনটি মিলনমেলায় পরিণত হবে। একটি দিন আনন্দ-আড্ডায় কাটবে।’

তার অভিযোগ, ‘বর্তমান কমিটি আসার পর থেকে সে রকম সুবিধা পাইনি। এমনও হয়েছে সমিতির অনুষ্ঠানে দাওয়াত পাইনি। অথচ বিগত কমিটি ছোট-বড় সব ধরণের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিত। সবার উপস্থিতিতে দিনটি আনন্দে-আড্ডায় মেতে থাকত। তাই জেদ থেকে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

কোন পদে নির্বাচন করবেন, তা তফসিল ঘোষণার পর জানাবেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো–‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ সিনেমাগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102