ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বোমা ফাটালেন পপি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

বুধবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন নির্বাচন নিয়ে একটি ভিডিও বার্তা ছেড়েছেন পপি।

ভিডিওটিতে নায়িকা পপি বলেন, সবাইকে অনেক শুভেচ্ছা ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইলিয়াস কাঞ্চন, বোন নিপুন, আমার বন্ধু রিয়াজসহ সবার জন্য শুভ কামনা রইল। ভেবেছিলাম আর কখনো ক্যামেরার সামনে আসব না। তবে না এসেও পারলাম না। দীর্ঘ ২৬ বছর আমি ফিল্ম জগতে সুনামের সাথে কাজ করে এসেছি। ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি।

অনেকেই প্রশ্ন করেন, আমি কোথায়? আমি আপনাদের মাঝেই আছি। ভাগ্যে থাকলে কাজেও ফিরব। বর্তমান সমিতির একটি মাত্র ব্যক্তি যার নানা অপকর্ম, কুকর্ম আর নোংরামিতে সহায়তা না করায় আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। তার কারণে আমি এখন ভিক্টিম। আমার মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর সদস্য পদ বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। এটা একজন শিল্পির জন্য কতটা অপমানজনক তা আমি ছাড়া আর কেউ জানে না। আমার মতো আরও ১৮৪ জনও একইভাবে অপমানিত হয়েছেন।

তিনি আরও বলেন, আমি জানের ভয়ে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার সদস্য পদ বাতিলের চিঠি এখনো আমার কাছে আছে। তখনই আমি সিদ্ধান্ত নেই, আমি আর এসব নোংরামির মধ্যে থাকব না। পরিবেশ ভালো হলে, এই নোংরা মানুষগুলো সরে গেলে আবার কাজ করব। আমাদের এফডিসি জাতির জনকের হাতে গড়া এফডিসি। আমাদের এফডিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এফডিসি।

সবার কাছে আমার অনুরোধ, আমরা যে ভুল করেছি আপনারা তা করবেন না। সঠিক মানুষকে ভোট দিন। আমরা পরিবর্তন চাই। চলচ্চিত্রকে বাঁচান। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমাদের ভুলের কারণে মানুষ আজ বিপদগ্রস্ত। আপনারা সবাই কাঞ্চন, নিপুন, রিয়াজ ভাইদের একটাবার সুযোগ দিন। তারা অন্তত শিল্পীদের নিয়ে অসম্মানিত করবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102