ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিল্পী সমিতির সদস্যপদে পরীমণি বহাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

মাদক মামলায় অভিযুক্ত হওয়ার পর চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত হয়েছিল পরীমণির। সেই স্থগিতাদেশ বাতিল হয়েছে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে বিষয়টি নিয়ে বেশি কথা বলতে চাননি এই চিত্রনায়ক।

জায়েদ বলেন, ‘এটি নিয়ে বেশি কথা বলতে চাই না। পরী আমাদের কাছে লিখিত আবেদন করেছিল, আমরা সেই আবেদন আমলে নিয়ে তার সদস্যপদ স্থগিতাদেশ বাতিল করেছি।’

এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে তা-ও বলতে চাননি জায়েদ।

অন্যদিকে বুধবার জানা গেছে, পরীমণি নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে। তার ভোট দেয়া এবং নির্বাচন করায় কোনো অসুবিধা নেই বলে জানান শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার পিরজাদা হারুন।

তিনি বলেন, ‘আমাদের কাজ ভোটার তালিকা প্রস্তুত হওয়া থেকে শুরু হয়েছে। তালিকায় যদি পরীমণির নাম থাকে তাহলে ভোট দেওয়া ও নির্বাচনে প্রার্থী হওয়ায় কোনো অসুবিধা নেই।’

সরেজমিন দেখা যায় ৪২৮ জনের ভোটার তালিকায় ১৯৪ নম্বরে রয়েছে পরীমণির নাম। শিল্পী সমিতির ভোট অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। এতে অংশ নিচ্ছে দুটি প্যানেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102