ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুকে যৌন নিপীড়ন: শিক্ষকের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

শেরপু‌রের না‌লিতাবাড়ী‌তে প্লে শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে প্রাইভেট পড়াতে গিয়ে উত‌্যক্ত ও যৌন নি‌পিড়‌নের অভিযোগে মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দণ্ড প্রদান করেন।

আদালত সূ‌ত্রে জানা যায়, সোমবার সকা‌লে শহরের কাচারিপাড়া মহল্লার জনৈক ব্যক্তির ওই শিশু‌কে প্রতিদিনের ন্যায় বাসায় প্রাইভেট পড়াতে যান তাদেরই গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ। এসময় শিশুটির মা-বাবা দু’জনেই বাসার বাইরে থাকায় মোনায়েম ওই শিশুকে পড়ানোর পরিবর্তে উত‌্যক্ত এবং যৌন নি‌পিড়ন ক‌রে। হঠাৎ শিশুটির মা বাসায় এসে ঘটনা দেখে ফেললে আশপাশের লোকজন ডেকে ওই গৃহশিক্ষককে আটক করেন।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে গৃহশিক্ষক মোনায়েম অপরাধ স্বীকার করায় তাকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ৫শ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং সকল সাক্ষ্যপ্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ডবিধির ৫০৯ ধারায় আসামিকে ৯ মাস ২০ দিনের সাজা প্রদান করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102